আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

গাজামুখী ফ্লোটিলায় আবার ইসরায়েলের হামলা, অর্ধশত নৌযান আটক

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | মে ২০, ২০২৬ | ০৫:২৬ পিএম
  • ২৩ বার
Desktop

 

গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অন্তত দুটি জাহাজে মঙ্গলবার (১৯ মে) ইসরায়েলের বাহিনী গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, একটি ভিডিওতে ইসরায়েলের সেনাদের গুলি ছোড়ার দৃশ্যও ধরা পড়েছে।

একই দিনে ফ্লোটিলার প্রায় ৫০টি নৌযান আটক করেছে ইসরায়েল। তবে ইসরায়েল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি এবং কেউ আহত হয়নি।

 

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, একাধিকবার সতর্ক করার পরও নৌযানগুলো এগিয়ে যাওয়ায় সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা জোর দিয়ে বলেছে, গুলি কোনো বিক্ষোভকারীর দিকে নয়, বরং নৌযান লক্ষ্য করে ছোড়া হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফ্লোটিলা সূত্র জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে থাকা ৫০টি নৌযানের সবকটিই ইসরায়েল আটক করেছে। এতে ৪০টির বেশি দেশের ৪২৮ জন অংশগ্রহণকারী রয়েছেন, যাদের মধ্যে ৭৮ জন তুর্কি নাগরিক। ইসরায়েল অবশ্য বলছে, ৪৩০ জনকে তাদের জাহাজে তুলে নেওয়া হয়েছে এবং তারা এখন ইসরায়েলের দিকে যাচ্ছেন। আটক ব্যক্তিদের নিজ নিজ দেশের কনস্যুলার কর্মকর্তাদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

 

আটক ব্যক্তিদের সংখ্যা নিয়ে দু'পক্ষের তথ্যে সামান্য অমিল দেখা গেছে।

এর আগে সোমবার ইসরায়েল জানিয়েছিল, গাজার বৈধ নৌ অবরোধ ভঙ্গ করতে দেবে না। মঙ্গলবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত বৃহস্পতিবার তুরস্ক থেকে তৃতীয়বারের মতো যাত্রা শুরু করে। এর আগের দুটি প্রচেষ্টাও ইসরায়েল আটকে দিয়েছিল।

এদিকে মার্কিন ট্রেজারি বিভাগ মঙ্গলবার ফ্লোটিলার সঙ্গে যুক্ত চার ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের হামাসপন্থী বলে অভিহিত করা হয়েছে।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ