আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

যুক্তরাষ্ট্র আবার হামলা করলে 'আরও বড় চমক' দেখাবে ইরান: আরাগচি

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | মে ২০, ২০২৬ | ০৫:৩১ পিএম
  • ২১ বার
Desktop

যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরু করলে ইরান 'আরও বড় চমক' দেখাতে বাধ্য হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি মঙ্গলবার (১৯ মে) সামাজিক যেগাাযোগমাধ্যম এক্সে এ সতর্কবার্তা জানিয়েছেন। 

পোস্টে আরাগচি বলেছেন, যুদ্ধ শুরুর দুই মাসেরও বেশি সময় পর মার্কিন কংগ্রেস স্বীকার করেছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তারা কয়েক ডজন যুদ্ধবিমান হারিয়েছে, যার সম্মিলিত মূল্য শত শত কোটি ডলার। তিনি দাবি করেন, প্রথম যে মার্কিন বিমানটি ভূপাতিত হয়েছে সেটি ছিল অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান এবং ইরানের সশস্ত্র বাহিনীই এটি ধ্বংস করেছে।

 

আরাগচি আরও বলেন, এ যুদ্ধ থেকে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে তিনি নিশ্চিত যে, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের হামলা চালায়, তবে ইরান তাদের জন্য আরও অনেক বড় চমক তৈরি করবে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘ উত্তেজনার পর গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। প্রায় ৪০ দিন যুদ্ধ চলার পর ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনও চলছে।

 

তবে যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে ফের বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি আশা করেন আর যুদ্ধ করতে হবে না, কিন্তু প্রয়োজনে ইরানের ওপর আরেকটি বড় আঘাত হানা সম্ভব। ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই আরাগচি তার জবাবি পোস্ট করেন।


ঢাকা বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ