আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

ঘোড়াঘাটে লন্ডনের সাবেক ডেপুটি মেয়র লুৎফা বেগমকে জমকালো সংবর্ধনা

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শুক্রবার | জুন ৫, ২০২৬ | ১১:০২ এএম
  • ২৯৮ বার
শাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কৃতি সন্তান ও লন্ডনের সাবেক ডেপুটি মেয়র মোছাঃ লুৎফা বেগমকে নিজ জন্মভূমিতে জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন কাউসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের সাবেক ডেপুটি মেয়র মোছাঃ লুৎফা বেগম। এ সময় তিনি নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, জীবনের বেশিরভাগ সময় দেশের বাইরে থেকে সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে নিয়োজিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা জাহেদুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন মহিলা গোলাপ সমিতির সভাপতি মোছাঃ লায়লা বানু ওরফে ডেইজি খানম, সাধারণ সম্পাদক মোছাঃ সেলিনা বেগম, নাজমা সুলতানাসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সানোয়ার খান সানু।

সভা শেষে ঘোড়াঘাটের কৃতি সন্তান মোছাঃ লুৎফা বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


সিলেট বিভাগ ক্যাটেগরির আরো সংবাদ