আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   মঙ্গলবার | জুন ৩০, ২০২৬ | ১১:১৫ এএম
  • ২ বার
Desktop

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি তার অঙ্গীকার পালন করে, তাহলে ইরানও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করবে।  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।  খবর বার্তা সংস্থা মেহের’র

ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের নীতি যুক্তিনির্ভর হলেও প্রয়োজনে দেশের প্রতিরক্ষা হবে দৃঢ় ও কঠোর।’

তিনি বলেন, ‘সমঝোতা একতরফা বিষয় নয়। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারক মেনে চলে, তাহলে আমরাও আমাদের অঙ্গীকার পূরণ করব।

 

 

তিনি আরও বলেন, ‘অযৌক্তিক হুমকি ও ভিত্তিহীন চাপের মুখে আমাদের অবস্থান হলো যুক্তিবোধ ও মানবিক মর্যাদার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। তবে প্রয়োজন হলে আমরা দৃঢ় ও সাহসিকতার সঙ্গে নিজেদের রক্ষা করব।’

তার এই মন্তব্য এমন সময় এলো, যখন গত কয়েক দিনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। এতে ১৮ জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি চাপের মুখে পড়েছে।

 

 

রোববার যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ওই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে।


আন্তর্জাতিক ক্যাটেগরির আরো সংবাদ