আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

গোপনে রুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে চীন?

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | জুলাই ১, ২০২৬ | ১০:৪৫ পিএম
  • ০ বার
Desktop

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও চীনের সামরিক সহযোগিতা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। রয়টার্সের হাতে আসা গোপন রুশ নথি এবং দুই ইউরোপীয় কর্মকর্তার বরাতে দাবি করা হয়েছে, ২০২৫ সালে চীন গোপনে রাশিয়ার সেনাদের সামরিক প্রশিক্ষণ দিয়েছে। তবে বেইজিং এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভের অনুমোদনে ২০২৫ সালের আগস্টে রুশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধিদল প্রশিক্ষণের জন্য চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর একটি সামরিক স্থাপনায় যায়।

গোপন নথিতে উল্লেখ করা হয়েছে, ওই বছরের নভেম্বরে বেইজিংয়ের একটি সামরিক ঘাঁটিতে তিন সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তেজস্ক্রিয়, রাসায়নিক ও আরসিবি (রেডিওলজিক্যাল, কেমিক্যাল ও বায়োলজিক্যাল) সুরক্ষাব্যবস্থা, রাসায়নিক নজরদারি, তেজস্ক্রিয় দূষণ মোকাবিলা এবং দূষিত পরিবেশে বায়ু চলাচল ব্যবস্থা সুরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

রয়টার্সের দেখা দুটি প্রতিবেদনে রুশ সেনাদের চীনা প্রশিক্ষকদের কাছ থেকে পাঠ গ্রহণ, একটি পারমাণবিক চুল্লির মডেল পর্যবেক্ষণ এবং বিশেষায়িত নিরাপত্তা মহড়ায় অংশ নেওয়ার তথ্য ও ছবিও রয়েছে।

তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে রাশিয়া ও চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন সংকট নিয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।

এর আগে গত মাসেও ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্য ও সামরিক নথির বরাতে রয়টার্স জানিয়েছিল, ২০২৫ সালের নভেম্বরে চীন প্রায় ২০০ রুশ সেনাকে প্রশিক্ষণ দেয়, যাদের মধ্যে কয়েকজন পরে ইউক্রেন যুদ্ধে অংশ নেন।

যদিও এ বিষয়ে ক্রেমলিন আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে, তবে পশ্চিমা গণমাধ্যমের বিরুদ্ধে ‘ভুল তথ্য’ প্রচারের অভিযোগ তুলেছে।

রয়টার্সের হাতে আসা আরেকটি নথিতে বলা হয়েছে, ২ জুলাই স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক ভিত্তি তৈরি হয়। এতে রাশিয়ার মেজর জেনারেল রুস্তাম খুসাইনভ এবং চীনের সিনিয়র কর্নেল সান দায়ুন স্বাক্ষর করেন।

এ ছাড়া প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের নাম, পদমর্যাদা, জন্মতারিখ, দায়িত্ব এবং নিরাপত্তা অনুমোদনের তথ্যসংবলিত আরেকটি নথিতে উল্লেখ করা হয়েছে, রুশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাশিয়ার স্থলবাহিনীর উপ-কমান্ডার কর্নেল জেনারেল রুস্তাম মুরাদভ।

যদিও এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবু ফাঁস হওয়া নথির এই দাবি ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়া-চীনের সামরিক সম্পর্ক নিয়ে নতুন করে আন্তর্জাতিক আলোচনা ও কূটনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।


আন্তর্জাতিক ক্যাটেগরির আরো সংবাদ