মোঃ আল আমিন রূপগঞ্জ থেকেঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মাঠ। এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু-র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এক বিশাল গণ সংযোগ করেন। শনিবার বিকেলে ( ৭ ফেব্রুয়ারি ) মুড়াপাড়া ইউনিয়নে ,ব্রাহ্মণ গাও উপজেলা সহ বিভিন্ন এলাকায় এই গণ সংযোগ করেন, ৪নং ওয়ার্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মুড়াপাড়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি,(বুলবুল) হোসেন, , সভাপতিত্বে, করেন,সঞ্চালায় ছিলেন , সরকারি মুড়াপাড়া কলেজর সাবেক ভিপি তারিকুল ইসলাম (তারেক) সঞ্চালনায় করেন, এই সভার আয়োজন করেন।
উঠান বৈঠকে বক্তারা বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। জনগণের অধিকার পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নের স্বার্থে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কোনো বিকল্প নেই। বৈঠকে উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনী লক্ষ্যকে সামনে রেখে এই প্রচারণামূলক সভাটি পরিচালিত হয়েছে। অনুষ্ঠান শেষ পর্যায়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির সমৃদ্ধি এবং নির্বাচনে ধানের শীষের বিজয় কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন , নারায়ণগঞ্জ জেলা জজ কোটের পিপি (জাকির) মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মনজুর হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি জয়েন সেক্রেটার, মাসুম (মেম্বার)রূপগঞ্জ থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রমজান আলী। মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার প্রধান,মোশারফ, মুড়াপুড়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল হোসেন,স্বেচ্ছাসেবক দলনেতা বাবু, মুড়াপাড়া কলেজের ছাত্রদল নেতা রিপন, মুড়াপাড়া কলেজ ছএদল নেতা সজিব মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদল নেতা সেলিম। মুড়াপাড়া ইউনিয়ন যুবদল নেতা লিটন, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা আলম, রবিন, মুড়াপাড়া ইউনিয়নের কৃষক দলের সভাপতি আক্তার হোসেন।মুড়াপাড়া ইউনিয়ন ,বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইসলামীক টিভি রূপগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আল -আমিন প্রমুখ ।