আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

দিনাজপুর ৬ আসন ঘোড়াঘাট , হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ডঃ জাহিদ হোসেনের জয়।

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শুক্রবার | ফেব্রুয়ারি ১৩, ২০২৬ | ০৭:০৮ পিএম
  • ২১৮ বার
সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ 

দিনাজপুর-২ (বোচাগঞ্জ ও বিরল উপজেলা), দিনাজপুর-৩ (সদর উপজেলা) ও দিনাজপুর-৪ (চিরিরবন্দর ও খানসামা) আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন রয়েছেন।

দিনাজপুর-২ আসনে ১১৬টির সবগুলো কেন্দ্রের গণনায় বিএনপি প্রার্থী মো. সাদিক রিয়াজ এক লাখ ৪৪ হাজার ৩১৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী এ. কে. এম আফজালুল আনাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ এক হাজার ৮৩১ ভোট।

দিনাজপুর-৩ আসনে ১৩০টির সবগুলো কেন্দ্রের গণনায় বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম এক লাখ ৩৯ হাজার ২০৭ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মো. মাইনুল আলম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ৬১৮ ভোট।

দিনাজপুর-৪ ১৩০টির সবগুলো কেন্দ্রের গণনায় বিএনপি প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়া এক লাখ ৬৫ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মো. আফতাব উদ্দীন মোল্লা দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ২৭ হাজার ৬৬৬ ভোট।

এছাড়া দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল উপজেলা) ও দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা) আসনে বিএনপি প্রার্থী এগিয়ে আছেন। অন্যদিকে দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ি উপজেলা) আসনে এগিয়ে আছেন শাপলা কলির প্রার্থী।

দিনাজপুর-১ আসনে ১২৯টির মধ্যে ৯৫টি কেন্দ্রের গণনায় বিএনপি প্রার্থী মো. মনজুরুল ইসলাম এক লাখ আট হাজার ৪২৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭ হাজার ৯৩৬ ভোট।

দিনাজপুর-৬ আসনে ১৯৯টির মধ্যে ১৯৬টি কেন্দ্রের গণনায় বিএনপি প্রার্থী এ জেড এম জাহিদ হোসেন এক লাখ ৯৯ হাজার ৯০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৮৬ হাজার ২৬৩ ভোট।

দিনাজপুর-৫ আসনে ১৪১টির মধ্যে ১৩৮টি কেন্দ্রের গণনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. আব্দুল আহাদ এক লাখ ছয় হাজার ১৬ ভোট পেয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী এ. জেড, এম. রেজওয়ানুল হক তালা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ১০ হাজার ৮৪৭ ভোট।


রাজনীতি ক্যাটেগরির আরো সংবাদ