আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত।

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   রবিবার | সেপ্টেম্বর ২৮, ২০২৫ | ০৬:৪৮ এএম
  • ৫৩৫ বার
সিরাজগঞ্জ

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রোইং ফেডারেশনের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজ শাহাজাদপুর বড়াল নদীর বাঘাবাড়ি নৌ বন্দরে ৪৬তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো : মাহবুব-উল-আলম। 

প্রাধান অতিথির বক্তব্যে সচিব বলেন, সারা দেশে তারুণ্যের উৎসব  উদযাপন করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন সকল ফেডারেশন, ক্রীড়া সংস্থা তারুণ্যের উৎসব উদযাপন করে আসছে। তারই অংশ হিসাবে আজ রোইং ফেডারেশন এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করছে।  নদীমাতৃক বাংলাদেশে নৌকাবাইচ লোকায়ত বাংলার লোকসংস্কৃতির একটি অংশ। এই প্রতিযোগিতায় সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সচিব।

উল্লেখ্য, নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ এ প্রথম স্থান অর্জন করে  ভাটিপাড়া প্রামাণিক ফাইটার্স,  ২য় স্থান অর্জন করে  ভাটিপাড়া আজম ব্রাদার্স এবং ৩য় স্থান অর্জন করে বাংলার বাঘ সংঘ। বিজয়ীদলের মাঝে যথাক্রমে ১,০০,০০০টাকা, ৭৫,০০০টাকা এবং ৫০,০০০ টাকার চেক পুরস্কার হিসাবে প্রদান করা হয়।


খেলাধুলা ক্যাটেগরির আরো সংবাদ