আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

অপসংস্কৃতির অন্ধকার থেকে শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনঃজাগরণ প্রয়োজন: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শুক্রবার | জুলাই ১১, ২০২৫ | ০৬:২৮ পিএম
  • ৬৯৩৫ বার
ডিজিটাল ডেক্স

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অপসংস্কৃতির অন্ধকার থেকে আমাদের শিশুদের রক্ষায় মঞ্চ নাটকের পুনঃজাগরণ খুবই প্রয়োজন। তিনি বলেন, শিশুদের সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধ গড়ে তুলতে নাট্যচর্চার ভূমিকা অপরিসীম।

আজ ঢাকায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে লোক নাট্যদল প্রতিষ্ঠার ৪৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে লোক নাট্যদলের সভাপতি অভিজিৎ চৌধুরী, প্রতিষ্ঠাকালীন সদস্য অভিনেতা ও নির্দেশক ইউজিন গোমেজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হারুনসহ নাট্য ব্যক্তিত্ব ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।

শারমীন এস মুরশিদ বলেন, আধুনিক প্রযুক্তির যুগে সত্ত্বেও মঞ্চ নাটক মানুষের হৃদয়ে রয়ে গেছে। তিনি লোক নাট্যদলের তরুণ সদস্যদের সৃজনশীল মনোভাবের প্রশংসা করে বলেন, শিশুদের মনোজগতে সুস্থ ও সুন্দর সংস্কৃতিমনা ছড়িয়ে দিতে শিশু একাডেমিকে শিশু অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব দেন।

তিনি আরও বলেন, নাটকের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়ন একক কোনো সংগঠনের পক্ষে সম্ভব নয়, তাই বিভিন্ন নাট্য সংগঠন ও সাংস্কৃতিক জোটের মধ্যে সমন্বয় দরকার। উপদেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লোক নাট্যদলকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।


বিনোদন ক্যাটেগরির আরো সংবাদ