আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় ১,৩০,৫০০ সৌদি রিয়ালসহ ছয়জন গ্রেফতার

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :    বুধবার | জুলাই ৯, ২০২৫ | ০৫:৪৫ এএম
  • ৭৬৭২ বার
নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ৪ জুলাই ২০২৫ – রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কেন্দ্রীয় ঔষধাগারের সামনে গত ১ জুলাই সংঘটিত মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নগদ অর্থ ডাকাতির ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ছয়জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন: মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৫), মোঃ আরিয়ান (১৯), মোঃ সাব্বির হোসেন (২০), মোঃ জাহিদুল ইসলাম সোহাগ (২৫), মোঃ জয় (২৩) ও মোঃ বিজয় (২০)। তাদের হেফাজত থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ১,৩০,৫০০ (এক লক্ষ ত্রিশ হাজার পাঁচ শত) সৌদি রিয়াল এবং ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ডিবি ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার যৌথ দল গত ২৪ ঘণ্টায় রাজধানীর গ্রীন রোড, ভোলার চরফ্যাশন ও কিশোরগঞ্জের নিকলী এলাকায় অভিযান চালিয়ে এই ছয়জনকে গ্রেফতার করে।

এর আগে এই ঘটনার সঙ্গে জড়িত আরও সাতজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এতে মোট ১৩ জন গ্রেফতার হলো এবং প্রায় চারলক্ষ সৌদি রিয়াল লুণ্ঠিত অর্থ উদ্ধার হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিএমপি জানায়।


গনমাধ্যম ক্যাটেগরির আরো সংবাদ