আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

চট্টগ্রাম বার ন্যায় ও মানবাধিকারের পক্ষে ভূমিকা রাখবে: শিল্প উপদেষ্টা

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | আগস্ট ৯, ২০২৫ | ০৬:০৬ এএম
  • ৪৪২২ বার
নিজস্ব প্রতিবেদক

শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আইনজীবীদের প্রশিক্ষণ ও নবীন আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আরও আধুনিক, সেবামুখী ও মানবিক হয়ে উঠবে। সত্য, ন্যায় ও মানবাধিকারের পক্ষে অবিচল থেকে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় চট্টগ্রাম বার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার (৭ আগস্ট) কোর্ট হিলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ব্রিটিশ আমল থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে চট্টগ্রাম বারের আইনজীবীরা প্রতিবাদ ও প্রতিরোধের সামনের সারিতে ছিলেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অনেক আইনজীবী জেল খেটেছেন ও নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনেও তারা শিক্ষার্থীদের আইনি সহায়তা, আশ্রয় ও কর্মসূচিতে সংহতি জানিয়ে সাহসী ভূমিকা পালন করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী।

সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবে চট্টগ্রাম বারের সাহসী ভূমিকা জাতি স্মরণ করবে এবং দ্রুত জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে সমিতির প্রকাশনা ‘অভিষেক স্মারক’ এর মোড়ক উন্মোচন করা হয়। এতে সাবেক ও বর্তমান পরিষদের সদস্যসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।


প্রবাস ক্যাটেগরির আরো সংবাদ