আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

অসদাচরণ' ও 'পলায়ন' এর অভিযোগে উপ-বিভাগীয় প্রকৌশলী চাকুরী থেকে বরখাস্ত'

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   বৃহস্পতিবার | আগস্ট ১৪, ২০২৫ | ০৩:০৭ পিএম
  • ২৪২৬ বার
মোঃ কামাল হোসেন

বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্হিত থাকায় ‘অসদাচরণ' ও 'পলায়ন' এর অভিযোগে উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) দেবতোষ দেবকে চাকুরী থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।


কর্মস্হলে বিনা অনুমতিতে অনুপস্হিত থাকায় 'অসদাচরণ' ও 'পলায়ন' এর অভিযোগে রুজুকৃত বিভাগীয় মামলায় তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণপূর্বক এবং  মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম এর স্বাক্ষরিত ১২ আগস্ট ২০২৫ তারিখের আদেশের মাধ্যমে তাকে চাকুরী হতে বরখাস্ত করা হয়েছে।


দেবতোষ দেব উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) গণপূর্ত উপ-বিভাগ-২, সিলেটে কর্মরত অবস্থায় কানাডায় বসবাসরত তার অসুস্থ বোন এর সাথে দেখা করার উদ্দেশ্যে পনের দিনের গড় বেতনে অর্জিত ও মঞ্জুরিকৃত ছুটিতে ২৭/০২/২০২৪ তারি কানাডা গমন করেন। ছুটি শেষে তিনি কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে এবং কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান না করে  গত ১৩/০৩/২০২৪ তারিখ থেকে অদ্যাবধি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী দেবতোষ দেবকে 'চাকুরি হতে বরখাস্ত করা হয়েছে।


ধর্ম ক্যাটেগরির আরো সংবাদ