আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

পলিথিন বিরোধী যৌথ অভিযানে ১৩ টন পলিথিন জব্দ, ৬.২ লাখ টাকা জরিমানা

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   বৃহস্পতিবার | আগস্ট ১৪, ২০২৫ | ১১:৩১ পিএম
  • ৪৯৭৬ বার
মোঃ দেলোয়ার হোসেন

পরিবেশ সুরক্ষা ও আইন প্রয়োগে সারাদেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।  বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ, রাজবাড়ী ও শরীয়তপুর জেলায় একযোগে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের দায়ে ১১টি মামলায় মোট ৬ লক্ষ ২০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ৩টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ১৩,০২৬ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

অভিযানকালে কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাগেরহাট সদর উপজেলার ফুলবাড়ীতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম ও আদনান জুলফিকারের নেতৃত্বে শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ২টি যানবাহন থেকে ৪টি হাইড্রোলিক হর্ন পাইপ জব্দ এবং ১৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক দেলোয়ার হোসেন।

লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট-রংপুর মহাসড়কে উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়। প্রসিকিউশন দেন পরিদর্শক মো. গোলাম আসিফ রহমান।

অন্যদিকে, ১৩ আগস্ট বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় মহামান্য হাইকোর্টের নির্দেশে যৌথ অভিযানে এলাহি ব্রিকস ম্যানুঃ ও সেভেন ব্রিকস ম্যানুঃ নামের দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। একইদিন কিশোরগঞ্জে ৩টি অবৈধ ইটভাটাও উচ্ছেদ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ পলিথিন, শব্দদূষণ ও পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে।


ফিচার ক্যাটেগরির আরো সংবাদ