আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

বিএমইউ–বুয়েটের যৌথ উদ্যোগে রেডিওলজিতে এআই ব্যবহারে সেমিনার

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   মঙ্গলবার | সেপ্টেম্বর ২, ২০২৫ | ০৯:১৫ পিএম
  • ৩২৬৭ বার
নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর যৌথ উদ্যোগে রেডিওলজিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, গুরুত্ব এবং স্থানীয়ভাবে এআই উন্নয়ন বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। সভাপতিত্ব করেন বিএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে ‘An Artificial Intelligence Enabled Web-Application for Assistive Online Reporting of Radiological Images’ শীর্ষক গবেষণা প্রকল্পের অংশ হিসেবে সেমিনারের আয়োজন করা হয়। এ প্রকল্পে অর্থায়ন করেছে বিশ্ব ব্যাংক।

প্রধান অতিথির বলেন- বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “এআই এখন বিশ্বব্যাপী চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত খুলে দিয়েছে। স্থানীয় বাস্তবতায় এআই প্রযুক্তি উন্নয়ন করা গেলে বাংলাদেশে রেডিওলজি, অনকোলজি, প্যাথলজি সহ নানা ক্ষেত্রে স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটবে।”

সভাপতির বক্তব্য বলেন- বিএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, “ডাক্তার ও ইঞ্জিনিয়াররা একসাথে কাজ করলে দেশের স্বাস্থ্যসেবাখাতে নতুন নতুন আবিষ্কার রোগীদের জন্য কল্যাণ বয়ে আনবে। এআই প্রযুক্তি রোগীদের দুর্ভোগ লাঘব ও মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিতে বড় ভূমিকা রাখবে।”

উপস্থিতি

সেমিনারে বিএমইউ-এর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন বক্তব্য দেন।

বুয়েটের শিক্ষক অধ্যাপক ডা. এম তারিক আরাফাত বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ক প্রবন্ধ এবং অধ্যাপক ডা. তৌফিক হাসান রেডিওলজিতে এআই-এর প্রয়োজনীয়তা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এ ছাড়া বিএমইউ-এর বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-চিকিৎসক-কর্মকর্তাগণ ও বুয়েটের উপ-উপাচার্যসহ সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

আলোচনায় উঠে আসে

রেডিওলজি ইমেজিং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অপরিহার্য শাখা। এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাফি ইত্যাদি পরীক্ষার ফলাফল দ্রুত ও নির্ভুলভাবে বিশ্লেষণে এআই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষজ্ঞরা জানান, উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও স্থানীয়ভাবে উন্নত এআই প্রযুক্তি প্রয়োগ করা গেলে স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু | ছবি: মো. আরিফ খান | সংবাদ: প্রশান্ত মজুমদার


স্বাস্থ্য ক্যাটেগরির আরো সংবাদ