আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

বিএমইউ হাসপাতালে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   শনিবার | অক্টোবর ১১, ২০২৫ | ০৬:০৭ এএম
  • ৭৬৬ বার
অনলাইন ডেস্ক

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) দায়িত্ব পালন করা আনসার সদস্যদের নিয়ে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 

শুক্রবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে যে, গত ৯ অক্টোবর পিজি হাসপাতাল প্রাঙ্গণে সংঘটিত একটি বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে আনসার সদস্যদের ভূমিকা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এ ধরনের প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।’

আরো বলা হয়, ‘উল্লেখিত তারিখে সকাল আনুমানিক সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনে আল্ট্রাসনোগ্রাম সেবার জন্য আগত সেবা প্রত্যাশীদের মধ্যে আল্ট্রাসনোগ্রামের দৈনিক সীমা পূর্ণ হয়ে যাওয়ায় কিছুক্ষণ বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। এসময় দায়িত্বরত রেডক্রিসেন্ট কর্মীদের সাথে ভুল বোঝাবুঝির ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে উভয় পক্ষকে পৃথক করে পরিস্থিতি শান্ত রাখেন।’

‘পরে কিছু ব্যক্তি হাসপাতালের রেজিস্ট্রার মহোদয়ের কক্ষে অনধিকার প্রবেশ করে উত্তেজনাপূর্ণ আচরণ করেন এবং মব সৃষ্টির চেষ্টা করেন। রেজিস্ট্রার মহোদয়ের অনুরোধে আনসার সদস্যরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে মব নিয়ন্ত্রণে আনেন ও চিহ্নিত দু’জন বিশৃঙ্খল সৃষ্টিকারীকে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে শাহবাগ থানায় সোপর্দ করেন।’

‘এ ঘটনায় দায়িত্বে থাকা আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছেন। কোনো সাংবাদিককে বাধা প্রদান বা সংবাদ প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়নি—এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও অসত্য।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি স্থাপনা, চিকিৎসা প্রতিষ্ঠান ও জনস্বার্থ সংশ্লিষ্ট স্থানে আনসার সদস্যরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যতেও জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবে।’

‘সুতরাং, পিজি হাসপাতালে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে আনসার সদস্যদের বিরুদ্ধে যে বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং সেসব অসত্য সংবাদ প্রত্যাহারের অনুরোধ করা হচ্ছে,’ বলা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।


আইন-আদালত ক্যাটেগরির আরো সংবাদ