নিজস্ব প্রতিনিধিরাজধানীর গুলশান ও বনানী এলাকায় একাধিক অবৈধ শিশা বারে অভিযান চালিয়ে শিশা, বিদেশি মদ, বিয়ার ও নগদ অর্থসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে Department of Narcotics Control (ডিএনসি)। শনিবার (১১ অক্টোবর ২০২৫) রাতে এই অভিযান পরিচালিত হয়।
ডিএনসির মহাপরিচালকের দিকনির্দেশনায় পরিচালক (অপারেশন) মো. বিশর আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পরিচালক একে এম শওকত ইসলাম ও অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মাহাদী বদরুদ্দীনের নেতৃত্বে গঠিত ৩টি রেইডিং টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে র্যাব-১ সদস্যরাও সহায়তা করে।
অভিযানের লক্ষ্যবস্তু ছিল—
মনটানা লাউঞ্জ, গুলশান অ্যাভিনিউ
বনানীর ৩টি বাসা ও হোটেল
ইউনিক রেজেন্সি হোটেল, বনানী
অভিযানে মনটানা লাউঞ্জ থেকে অবৈধ শিশা বিক্রি ও সরবরাহের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয় এবং ২ জন আসামি পলাতক রয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য:
অবৈধ শিশা: ৩ কেজি
শিশা সেট: ৫টি
বিদেশি মদ: ২ বোতল
বিয়ার: ১২ বোতল
নগদ টাকা: ১২,৮৭০ টাকা
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মো. মাশুম আলী (২৮)
২. মো. রাকিব (২২)
৩. মো. গোলহাস (২৭)
৪. রেজায়ান রাজারিও (৪৫)
৫. মো. নাছির উদ্দিন (৪৭)
৬. নয়ন হোসেন (২০)
পলাতক: আজ সাইদ (৬২) ও ইব্রাহিম হাসান (৬২) — মনটানা লাউঞ্জের মালিক।
ডিএনসির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা মনটানা লাউঞ্জে আগত অতিথিদের কাছে অবৈধ শিশা, বিদেশি মদ ও বিয়ার বিক্রি ও সরবরাহ করত। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি জানিয়েছে, রাজধানীতে অবৈধ শিশা বারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং যেখানে শিশা বিক্রি হচ্ছে, সেসব স্থানে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।