আজ - |

সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকার অনুদান ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের দুটি জাহাজ আবারও ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের টঙ্গীতে ভয়াবহ আগুন, প্রায় ৪০ বস্তিঘর পুড়ে ছাই কুমিল্লা নামেই বিভাগ চাইলেন ড. খন্দকার মোশাররফ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ বিএসএফের গুলিতে কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে প্রিয় শিক্ষিকার অবসরে ব্যতিক্রমী সংবর্ধনা রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর ‘কলকাতা হামলা’ মন্তব্যে ক্ষোভ মমতার এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণ ইরা   

মন্ত্রণালয় উত্তরাস্থ কুয়েত বাংলাদেশ  মৈত্রী সরকারি  হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্য সচিব

News Probashirkotha24.com
  • আপডেট টাইম :   রবিবার | নভেম্বর ২, ২০২৫ | ০৬:৪৪ এএম
  • ৫৭৯ বার
নিজস্ব প্রতিনিধি

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান আজ সকালে উত্তরাস্থ কুয়েত বাংলাদেশ  মৈত্রী সরকারি  হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান। এসময় তিনি হাসপাতালটির নির্মাণাধীন ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের কাজ ৬ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি জনবল নিয়োগ, আসবাবপত্র ও যন্ত্রপাতি ক্রয়সহ অন্যান্য সকল কাজ যথাসময়ে শেষ করতে  সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।

স্বাস্থ্য সচিব বলেন, উত্তরা এলাকায় একমাত্র সরকারি হাসপাতাল হওয়ায় এখানে 
জরুরি বিভাগে রোগীর সংখ্যা অনেক। সে  তুলনায় হাসপাতালের প্রস্তুতি দূর্বল। জরুরি বিভাগকে আরো বেশি কার্যকর করা, জরুরি  অপারেশনের ব্যবস্থা করা এবং বন্ধ হওয়া ১০টি আইসিইউ দ্রুত চালু করার উদ্যোগ নিতে হবে। 

তিনি হাসপাতালের পরিচ্ছন্নতাসহ সার্বিক পরিবেশের উন্নয়ন করার ব্যাপারেও গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে রোগীদের জন্য দেয়া খাবার পরীক্ষা করে সন্তোষজনক পাওয়া যায়। 

এসময় তাঁর সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা: মঈনুল হাসান।


স্বাস্থ্য ক্যাটেগরির আরো সংবাদ